মালদা

গাজোলের শঙ্করপুর কালীমন্দির থেকে নেতাজী মোড় পর্যন্ত করা হল রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস

প্রশাসনের কাছে জানানো, পথ অবরোধ সমস্ত কিছু করার পর অবশেষে দীর্ঘদিনের দাবী পুরন হল এলাকাবাসীদের। গাজোলের শঙ্করপুর কালীমন্দির বি.এল.আর.ও অফিস থেকে নেতাজী মোড় পর্যন্ত ৮৫০ মিটার রাস্তা এতদিন বেহাল অবস্থায় পড়েছিল। আজ সেই রাস্তার কাজের শিলান্যাস করা হল। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাস্তার কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৫.৬৩.৮১০ টাকা। এই রাস্তাটি তৈরি হবে সিমেন্ট ও কংক্রীট দিয়ে। কয়েক হাজার গ্রামবাসীর যাতায়াত এই রাস্তা দিয়ে। আর এই রাস্তা বেহাল হয়ে থাকায় প্রচণ্ড অসুবিধার মধ্যে পরতে হচ্ছিল গ্রামের মানুষদের। অবশেষে তাদের রাস্তার দাবী পুরন হল। আজ রাস্তার কাজের শিলান্যাস করেন গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মোয়াজ্জেম হোসেন, মালদা জেলা নেতা সৌমিত রায়, গাজোলের তৃণমূল নেতা রঞ্জিত বিশ্বাস, প্রাক্তন বিধায়ক সুশীল চন্দ্র রায়, গাজোলের বিডিও বিষ্ণুপদ চক্রবর্তী, প্রভাত পোদ্দার সহ অন্যান্য বিশিষ্ট বর্গরা। রাস্তার কাজের সুচনা হওয়ায় খুশি এলাকাবাসী। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/PmVTA5Rcc9o